আবারো ভোল পাল্টালেন ইলন মাস্ক

২০ ডিসেম্বর, ২০২২ ২২:৩৭  
ভোল পাল্টাতে টেক জগতে জুড়ি নেই তার। কথা ঘোরানোর সেই খেলায় আবারো আলোচনায় টুইট চিফ। নিজের যোগ্যতাকে সামনে এনে ভোট চেয়েছিলেন তিনি। ইলন মাস্কের এই জরিপে টুইটারের অনুসারীরা সাড়াও দেন যথারীতি। ব্যালটে জানিয়ে দেন, ইলন মাস্কের উচিৎ টুইটার প্রধানের পদ ছেড়ে দেওয়া। মাস্কের জরিপে ভোট পড়েছে মোট পৌনে দুই কোটি। এদের মধ্যে তার সরে দাঁড়ানোর পক্ষে ভোট দিয়েছেন সাড়ে ৫৭ শতাংশ অংশগ্রহণকারী। এর আগে, টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন কি না – মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে সে প্রশ্ন তুলেন ইলন মাস্ক। সোমবার গ্রিনউইচ মান সময় ১১টা ২০ মিনিটে জরিপের সময় শেষ হয়। তবে, জরিপের ফলাফল তাকে টুইটার প্রধানের পদ ছাড়তে বললে তিনি কী করবেন– তার বিস্তারিত জানাননি টুইটারের নতুন মালিক। তবে, টুইটারের সম্ভাব্য নতুন প্রধান নির্বাহী নিয়ে এক ফলোয়ারের প্রশ্নের উত্তরে মাস্ক বলেছেন, “এখনও কোনো উত্তরসূরী নির্বাচিত নেই।